infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

লন্ড্রির বিল চুকোতেই অনুষ্ঠানে গাইলেন ফারহান? ভিডিও প্রকাশ্যে আসতেই ধিক্কার চারপাশে!

বিনোদন ডেস্ক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

বলিউড অভিনেতা, নির্মাতা ও সংগীতশিল্পী ফারহান আখতার আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে ফারহান ও শিবানীর গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তাদের গানের মান, সুর ও তাল নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কালো স্যুট পরে ফারহান আখতার প্রথমে তার ২০০৮ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘রক অন’-এর গান ‘পিছলে সাত দিনোঁ মেঁ’ পরিবেশন করেন। পরে মঞ্চে যোগ দেন তার স্ত্রী শিবানী দান্ডেকর। এরপর তারা একসঙ্গে ‘দিল ধড়কনে দো’ সিনেমার জনপ্রিয় গান ‘পহলি বার’ গেয়ে শোনান।

তবে এই পরিবেশনা দর্শকদের সবার মন জয় করতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এবং রেডিটে ছড়িয়ে পড়া ভিডিওর নিচে অনেকেই দাবি করেন, গান গাওয়ার সময় ফারহান ও শিবানীর সুর ও তালে সমন্বয়ের অভাব ছিল।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাদের পারফরম্যান্স নিয়ে কৌতুক করেছেন, আবার কেউ তীব্র সমালোচনাও করেছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ফারহান আখতার বা শিবানী দান্ডেকরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন ফারহান আখতারের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ নিয়েও নানা আলোচনা চলছে। সিনেমাটিকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, গত কয়েক বছর তার জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ ছিল। তিনি জানান, কোনো সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেটিকে নিশ্চিতভাবে সম্পন্ন বলা যায় না। তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও ‘ডন ৩’ নির্মাণের বিষয়ে তিনি আশাবাদী এবং কাজটি শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

লন্ড্রির বিল চুকোতেই অনুষ্ঠানে গাইলেন ফারহান? ভিডিও প্রকাশ্যে আসতেই ধিক্কার চারপাশে!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর