infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

মনিরামপুরের উন্নয়নে ভবদহ সমাধান ও বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ: এমপি সুলতানা আহমেদ

মোঃ শাহ্ জালাল প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেছেন, মনিরামপুরের দীর্ঘদিনের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, পৌরশহরের তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতানা আহমেদ বলেন, অতীতের রাজনৈতিক প্রতিকূলতা, গুম-খুন, মামলা-হামলা ও নানা ধরনের নির্যাতনের পরও মনিরামপুরে বিএনপির কোনো নেতাকর্মী দল থেকে বিচ্যুত হননি। দল সব সময় ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও ঐক্য ধরে রেখে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ভবদহ সমস্যার সমাধানে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। পৌরশহরের দীর্ঘদিনের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মনিরামপুরকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু এবং জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গাজী আব্দুস সাত্তার, মোতালেব হোসেন, জিএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাসসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি মনিরামপুরের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মনিরামপুরের উন্নয়নে ভবদহ সমাধান ও বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ: এমপি সুলতানা আহমেদ

মোঃ শাহ্ জালাল

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর