ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র শুভ মহরত অনুষ্ঠিত
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে হেদায়েত উল্লাহ তুর্কীর রচনা ও পরিচালনায় নির্মিতব্য দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র শুভ মহরত। লাবণ্য মিডিয়া হাউসের ব্যানারে নির্মিত নাটকটিতে দেশের কালো টাকা, অবৈধ সম্পদ, রাজনৈতিক প্রভাব এবং সেই সম্পদকে ঘিরে গড়ে ওঠা একটি বিশেষ সামাজিক বলয়ের গল্প তুলে ধরা হবে।
শুভ মহরত অনুষ্ঠানে নাট্যকার ও পরিচালক হেদায়েত উল্লাহ তুর্কী জানান, দেশের কালো টাকা ও অবৈধ সম্পদের মালিক এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি রাষ্ট্রের ভেতরে নিজেদের আরেকটি বলয় তৈরি করেছেন। তাঁদের অর্থ-সম্পদের একটি অংশ বেগম, রক্ষিতা ও গার্লফ্রেন্ডদের নামে গড়ে তোলা হয়েছে। এসব মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠা কাল্পনিক পাড়ার নাম ‘বেগম পাড়া’। এই পাড়ার বাসিন্দাদের সুখ-দুঃখ, সম্পর্ক, সংকট ও জীবনের নানা গল্প নিয়েই ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।
পরিচালক জানান, ‘বেগম পাড়া’ নাটকে পাঁচ প্রজন্মের গল্প তুলে ধরা হবে। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন, অর্থ ও ক্ষমতার প্রভাব এবং জীবনের নানা উত্থান-পতন নাটকের গল্পে স্থান পাবে।
নাটকটির শুটিং হবে ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অবস্থিত নীল পদ্ম শুটিং হাউসের মনোরম লোকেশনে। আগামী মাস থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতি সপ্তাহে তিন দিন নাটকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।
লাবণ্য মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর জুয়েলার্স বিডির চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সটাইলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী, ডেপুটি রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. হাবিবুল্লাহ তরিক, বিশিষ্ট ব্যবসায়ী এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু ও সলিমুল্লা সলিম।
এ ছাড়া অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, টিউলিপ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু, স্টার মাল্টিমিডিয়ার সিইও সাবরিনা সুইটি, বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘের সাবেক সাধারণ সম্পাদক নাট্যকার মো. আলমগীর হোসেন, সংগীতশিল্পী তামান্না সরকার, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক তসলিম উদ্দিন রানা, ব্যারিস্টার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী ডেনিয়েল, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা ও কর আইনজীবী আমির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
‘বেগম পাড়া’ নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আমিন আজাদ, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, কামরুল বাহার, শাহ আলম সিকদার, রাফা নাঈম, তারেক স্বপন, সাব্বির আহমেদ, টুটুল চৌধুরী, কবির টুটুল, শিশির সরদার, শেখ স্বপ্না, লিজা খানম, জয়িতা প্রিয়ন্তী, আসমা শিউলী, শেফালী সাথী, সেঁজুতি খন্দকার, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, তাবাসসুম মিথিলা, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, নাসরিন সুলতানা, মুনিয়া মুন, ফাতেমা মৌ, ডালিয়া শারমিন জুই, তানিয়া ইসলাম, তমা ইসলাম, জেনিফার জুই, সোনিয়া, উর্মি আহমেদ, আমেনা পারভীন রুপা, শিমুল চৌধুরী, শামীম মোল্লা, রফিক মিন্টু, ইকে পারভেজ, আকাশ ইসলাম, জহিরুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ পলক, ফেরদৌস লুৎফুল বারী, আহমেদ সাব্বির রোমিও, মোল্লা সৌম্য রহমান, নাহিদ খান, টুটুল প্রধান, ছড়া, সুমাইয়া আক্তার রাত্রি, মাইশা আক্তার প্রিয়া, ত্রিধা পাল মান, তাইয়েবা মিশেল, তাহানি শামস নাওমি, ঝুমুর, আনাহিতা, যায়েদ ইবনে মবিয়া, আরাফাত হিমেল, শাহীন আহমেদ, শাহীন আলম জয়, ইকবাল ভুইয়া, সাবিত বিন রাকায়াত, উনাইজা, লাবিবা ও আবরার এশাল প্রমুখ।
নাটকটির সহকারী পরিচালক হিসেবে রয়েছেন শাহীন আহমেদ রাজ, বায়েজিদ আহমেদ ও সৈয়দ নুরুজ্জামান। ব্যবস্থাপনায় রয়েছেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
শুভ মহরত অনুষ্ঠানে নাটকটির শিল্পী, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও বিপুলসংখ্যক শিল্পীর অংশগ্রহণে ‘বেগম পাড়া’ দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে।

আপনার মূল্যবান মতামত দিন: