infoamaderdin@gmail.com সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

“রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে অন্যান্য কৃষি কার্যক্রমের তুলনায় অধিক লাভবান হওয়া সম্ভব। একটি পরিবার বছরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ মাছ কিনতে ব্যয় করে। তাই অল্প জমিতেও পরিকল্পিতভাবে মাছ চাষ করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে আয় করা সম্ভব।

তিনি আরও বলেন, “আসুন আমরা নিজেরা মাছ চাষ করি এবং অন্যদেরও মাছ চাষে উৎসাহিত করি।”

অনুষ্ঠানের শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মাছ চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর