infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ২০, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে গভীর রাতে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র ইউসুফ হামাদ জানান, সোমবার গভীর রাতে প্রাদেশিক রাজধানী পারুন এবং আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে অন্তত ৮০ জন আহত হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউসুফ হামাদ বলেন, এটি এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

নুরিস্তানের তালেবান গভর্নরের কার্যালয়ও বন্যার ঘটনা নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যা কিছু এলাকায় টানা ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী ছিল।

তবে এখনো ঘরবাড়ি, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। এছাড়া কতজন মানুষ আটকা পড়েছেন বা বাস্তুচ্যুত হয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এএনডিএমএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মূল্যায়নকারী দল কাজ করছে। পাশাপাশি নিখোঁজদের খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি ভারী বৃষ্টিপাতের সময় আফগানিস্তান প্রায়ই আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে। দুর্বল অবকাঠামো, পাহাড়ি ভূপ্রকৃতি এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত সক্ষমতার কারণে দেশটিতে বন্যায় হতাহতের ঘটনা প্রায়ই বড় আকার ধারণ করে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ২০, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর