infoamaderdin@gmail.com বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

নরসিংদীতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ মালামাল

নাজমুল হাসান প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, র‍্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহজুড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে চাঞ্চল্যকর যুবক হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করা হয়। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

সপ্তাহব্যাপী অভিযানের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ৩০৫টি আদালতের ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নরসিংদীতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ মালামাল

নাজমুল হাসান

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর