কচুয়ায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কেরাত, কুইজ ও আলোচনা সভা
চাঁদপুরের কচুয়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে কেরাত, দোয়া ও মিলাদ, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ রবিউল আউয়াল উপলক্ষে ৬০ নম্বর কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, আদর্শ ও কর্মময় জীবনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, সহমর্মিতা ও আদর্শ জীবনচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ৬০ নম্বর কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. শাহ ইমরান খান।
৬০ নম্বর কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া, চাঁদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার মূল্যবান মতামত দিন: