শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় রমজাননগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী বাজারের সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, সদস্যসচিব অ্যাডভোকেট এম এম আশেক এলাহী মুন্না, সাবেক ভিপি ঢাকা এফ রহমান হল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুজ্জামান শহিদ, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুজ্জামান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এম মজনু এলাহী, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রমজাননগর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও যুবনেতা এবং ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. রবিউল ইসলাম লিটন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: