অলি আহমদের মনোনয়নপত্র জমা দিল ১১ দলীয় ঐক্য
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এলডিপি চেয়ারম্যান অলির পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মনোনয়ন জমা দেওয়ার হয়।
জমা দেওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক হিসেবে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নাম রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্পিকারের দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ।
এরপর গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৯ আগস্ট বিএনপি ও ১০ আগস্ট জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
আজ (১৩ আগস্ট) নির্বাচন ভবনে তাঁরা তাদের প্রার্থীর মনোনয়ন জমা দিবেন। সেই মনোনয়ন ১৬ আগস্ট যাচাই-বাছাই করে বৈধ-অবৈধ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সবগুলো মনোনয়ন বৈধ হলে আগামী ২০ আগস্ট সংসদ ভবনের কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন: