infoamaderdin@gmail.com শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

শহীদুল ইসলাম শরীফ প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "এ দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার আজীবন অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর বিদেহী আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের এক অনন্ত অনুপ্রেরণা হয়ে।"

তিনি আরও বলেন, "মরহুমা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে এ দেশের আপামর জনতা ও বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তাঁর রেখে যাওয়া শিক্ষাই হবে আমাদের আগামীর মূল দিকনির্দেশনা।"

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

শহীদুল ইসলাম শরীফ

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর