কেরানীগঞ্জের বাসায় গ্যাস পাইপ বিস্ফোরণ, দগ্ধ ৩
কেরানীগঞ্জের কালিগঞ্জে এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বড়ইতলা আরিফ মিয়ার বাড়িতে গ্যাস পাইপে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
হাসপাতালে দগ্ধদের সহকর্মী মো. সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে তারা তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের সবার বাসা কেরানীগঞ্জ কালিগঞ্জ বড়ইতলা এলাকায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে, তাকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দুজনের ২শতাংস দগ্ধ হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: