infoamaderdin@gmail.com রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ছেলের দাবি, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির সদস্য আলতাব হোসেনকে কয়েকজন মিলে হামলা করে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

হামলায় আলতাবের ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে সাভার থানার আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সাথে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করতে যান আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হন তার উপর। অতর্কিত পেটাতে শুরু করেন ওই পুলিশ সদস্যকে।

তাকে উদ্ধার করতে ছোট ছেলে ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফুল সোহরাওয়ার্দী হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর