infoamaderdin@gmail.com রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুডিশিয়ারি ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দিতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ক্যারিয়ার টক-২: ওয়ে ফরোয়ার্ড টু জুডিশিয়ারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আইন ও মানবাধিকার বিভাগ।

সেমিনারে মূল আলোচক ছিলেন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুন নাঈম মিতু। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রস্তুতি, বিচারক হিসেবে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ, আইনি ব্যবস্থার ভবিষ্যৎ এবং পেশাগত সততা বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা দেন।

আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলে। জুডিশিয়ারিতে ক্যারিয়ার গড়া নিয়ে শিক্ষার্থীদের নানা কৌতূহল ও প্রশ্নের উত্তর দেন মূল আলোচক। এ সময় দেশের বিচারব্যবস্থার উন্নয়নে কাজ করার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহের প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও আলোচকেরা।

পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের খণ্ডকালীন সমন্বয়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু এন এম ওয়াহিদের সার্বিক তত্ত্বাবধানে। সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুডিশিয়ারি ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর