infoamaderdin@gmail.com বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জমাকৃত অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, একই বিষয়ে এর আগে জিপিএইচ ইস্পাত হাইকোর্টে রিট করে আদেশ পেয়েছিল। পরে সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। এরপরও কোম্পানিটি নিম্ন আদালতে নতুন মামলা দায়ের করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। তবে এ সময় আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ এবং চলমান বিচারিক কার্যক্রমের বিষয়টি আদালতের কাছে গোপন রাখা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি আদালতের নজরে আনা হলে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা চান এবং দাবি করেন, আগের মামলার বিষয়ে তারা অবগত ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘আদালতের প্রতি এমন অসততা ও তথ্য গোপনের ঘটনায় দৃষ্টান্তমূলক অর্থদণ্ড আরোপের আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালতের এই আদেশ বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং আদালতের প্রতি অসততা বা তথ্য গোপনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর