infoamaderdin@gmail.com রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষকের মৃত্যু: সন্দেহভাজন প্যারা পনিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মোছাম্মৎ রনজিনা পারভীন। ছবি : সংগৃহীত

ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে স্কুলশিক্ষক মোছাম্মৎ রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের একজন মো. পনি ওরফে প্যারা পনি। তাঁর সঙ্গে থাকা আরও এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার ৩০ আগস্ট দুপুরে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য আজ বিকেল ৪টায় র‌্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে শনিবার ২৯ আগস্ট সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান ৫৫ বছর বয়সী রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের ছোট ভাই তাবেজ আহমেদ জানান, চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তাঁর বোন। তাঁর সঙ্গে ছিলেন ভগ্নিপতি আব্দুল মতিন। গাবতলীতে বাস থেকে নামার পর তাঁরা রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া হাসপাতালে যাচ্ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল রিকশাটির সামনে আসে। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিনা পারভীনের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা। তাঁর স্বামী আব্দুল মতিন তাঁকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রনজিনার ভ্যানিটি ব্যাগে একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিল। ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, ভোর ৫টা ৫৩ থেকে ৫৪ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় নিহত শিক্ষকের স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের মধ্যেই র‌্যাব দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের তথ্য জানাল।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেলটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষকের মৃত্যু: সন্দেহভাজন প্যারা পনিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর