infoamaderdin@gmail.com বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণকাজ আগামী আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সময়ের জন্য আদালত অবমাননার মামলার কার্যক্রমও মুলতবি রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চালানোর অভিযোগে আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে বেলার পক্ষ থেকেও রিট আবেদন করা হয়।

তিনি বলেন, আদালতের আগের নির্দেশনা অমান্য করে বালিয়াড়িতে নির্মাণকাজ চলার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে আদালত অবমাননার মামলা করা হয়।

এর আগে এইচআরপিবির করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ সালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পরিবেশ সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে বালিয়াড়িতে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণেরও নির্দেশ দেওয়া হয়।

আদালতের ওই নির্দেশনার পর কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মিত বিভিন্ন স্থাপনা দুই দফায় উচ্ছেদ করা হয়।

তবে এরপরও কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করেছে বলে আদালতে জানানো হয়। এ প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখতেই এবার আট সপ্তাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর