infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে ফল উৎসব

মেহেদি হাসান প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

‘ঋতুভিত্তিক ফল খাই, সুস্থতার বার্তা ছড়াই’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে দেশি-বিদেশি নানা প্রজাতির ফল প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ছয়টি শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রাথমিক শাখায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা যৌথভাবে ৩৩ প্রজাতির ফল সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে। মাধ্যমিক শাখায় ৯০ প্রজাতির দেশি ও বিদেশি ফল সংগ্রহ করে সপ্তম শ্রেণি প্রথম, ৭৮ প্রজাতির ফল নিয়ে অষ্টম শ্রেণি দ্বিতীয় এবং ৭২ প্রজাতির ফল সংগ্রহ করে ষষ্ঠ শ্রেণি তৃতীয় স্থান অর্জন করে।

উৎসবে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রাথমিক শাখায় প্রথম হওয়া দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিলা জান্নাত অনু বলে, “প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। আজ অনেক নতুন ফল সম্পর্কে জানতে পেরেছি।”

মাধ্যমিক শাখায় প্রথম হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আক্তার বলে, “আমরা ৯০ প্রজাতির ফল সংগ্রহ করেছি। এ অর্জনের পেছনে সহপাঠীদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও এ ধারা ধরে রাখতে চাই।”

নার্সারি শ্রেণির শিক্ষার্থী সিনহা জান্নাত আভার মা তানজিনা খাতুন বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা নতুন নতুন ফল ও সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবে। এটি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন ফল সম্পর্কে পরিচিত করা এবং মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা। একই সঙ্গে হারিয়ে যেতে বসা দেশি ফল ও আমাদের ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করাও এ উৎসবের অন্যতম লক্ষ্য।”

ফল উৎসব শেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ফল সংগ্রহের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর উৎসবে প্রদর্শিত বিভিন্ন ফল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে ফল উৎসব

মেহেদি হাসান

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর