infoamaderdin@gmail.com সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

প্রস্তাবিত নবম পে স্কেল মন্ত্রিপরিষদে অনুমোদন, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদ সভা—ছবি পিএমও

প্রস্তাবিত ৯ম পে স্কেল অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এখন শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে সরকার।

নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে (২০তম গ্রেড) মূল বেতন ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে, সর্বোচ্চ গ্রেডে (১ম গ্রেড) বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের পহেলা জুলাই থেকে ২০২৭ সাল পর্যন্ত ধাপগুলো বাস্তবায়ন করা হবে।

বেতন বৃদ্ধির মূল চিত্র

সর্বনিম্ন গ্রেড (২০তম গ্রেড) : বর্তমানের ৮,২৫০ টাকা মূল বেতন থেকে ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ।

সর্বোচ্চ গ্রেড (১ম গ্রেড) : বর্তমানের ৭৮ হাজার টাকা মূল বেতন থেকে ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

মধ্যবর্তী গ্রেডগুলো : ১ থেকে ২০ গ্রেডের অন্যান্য ধাপেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে আনুপাতিক হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রিসভায় উপস্থাপিত এই রূপরেখা চূড়ান্ত হওয়ার পর অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করার প্রক্রিয়া শুরু হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

প্রস্তাবিত নবম পে স্কেল মন্ত্রিপরিষদে অনুমোদন, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর