infoamaderdin@gmail.com বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

নিয়োগ-বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগগুলো অনুসন্ধানের জন্য ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে ওই টিমের নেতৃত্ব দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, অর্থপাচার এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ।

এ ছাড়া বিদেশে অর্থপাচার ও বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাশাপাশি চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগে ভুক্তভোগীদের পক্ষ থেকে দুদকে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠন ও কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে বলে সূত্র জানিয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন।

দুদক সূত্রের দাবি, আসিফ মাহমুদসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করতেই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা, অর্থনৈতিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

তবে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অনুসন্ধান শুরুর অর্থ অভিযোগ প্রমাণিত হওয়া নয়; অনুসন্ধানে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

দুদকের অনুসন্ধান টিম অভিযোগসংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট নিয়োগ-বদলি ও কেনাকাটার তথ্য এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয় যাচাই করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নিয়োগ-বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর