infoamaderdin@gmail.com সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফাহিম ইসলাম প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

খুলনার পাইকগাছায় জুলাই আন্দোলনের বীর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় পাইকগাছা পৌরসভার পৌর শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, খুন, হত্যা, নৈরাজ্য, শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও চাঁদাবাজির মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর জাতীয় আন্দোলনের কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. আসাদুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল, চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা শফিকুল ইসলাম এবং ডা. আব্দুল খালেক।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মাওলানা গোলাম সরোয়ার দোয়া পরিচালনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

পাইকগাছায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফাহিম ইসলাম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর