infoamaderdin@gmail.com বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

কান্তজিউ নৌকাবহর দুর্ঘটনা

দিনাজপুরের ঢেপা নদী থেকে নিখোঁজ টয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

দিনাজপুরের ঢেপা নদীতে কান্তজিউ বিগ্রহের নৌকাবহরের নৌকা উল্টে নিখোঁজ হওয়া টয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর তার সন্ধান মিললেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা।

জানা যায়, কান্তজিউ বিগ্রহের ঐতিহ্যবাহী নৌকাবহর চলাকালে নদীর পানিতে হঠাৎ একটি নৌকা উল্টে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও টয় পানিতে তলিয়ে নিখোঁজ হন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কান্তজিউ নৌকাবহর দুর্ঘটনা

দিনাজপুরের ঢেপা নদী থেকে নিখোঁজ টয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর