infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে এক নারী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

বগুড়ার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মন্ডল সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে এবং শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মন্ডলের বিরোধ চলছিল। তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাওয়ার সময় সাগর বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় বাইরে হট্টগোলের শব্দ শুনে তার স্ত্রী বাইরে বের হলে অভিযোগ অনুযায়ী, সাগরের জেঠাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে সাগর রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মারজিয়া খাতুন দাবি করেন, স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও হুমকি দেয়। গুরুতর আহত সাগরকে হাসপাতালে নেওয়ার সময়ও দুর্বৃত্তরা তাদের পিছু নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে পাশের একটি গলি থেকে তাকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা সাজেদা বেগম বলেন, তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় পানির জন্য আকুতি জানালেও হামলাকারীরা তাকে একফোঁটা পানিও দেয়নি। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহত সাগর মন্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে এক নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর