infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

নবাবগঞ্জে সহায়তা সামগ্রী বিতরণ ও নতুন রাস্তার উদ্বোধন

শহীদুল ইসলাম শরীফ প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৎস্যচাষি, গর্ভবতী মা ও দুঃস্থদের মাঝে নানা সহায়াসামগ্রী বিতরণ এবং দুটি গুরুত্বপূর্ণ সড়ক ও একটি নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) পৃথক পৃথক সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ প্রসারে স্থানীয় চাষিদের মাঝে সরকারি অনুদানের সরঞ্জাম বিতরণ করা হয়। একই সাথে, স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালে ভর্তি থাকা গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ইলেকট্রিক বেড প্রদান করা হয়। এছাড়া সামাজিক সুরক্ষার আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ১০ জন উপকারভোগীকে স্বাবলম্বী করতে দোকান নির্মাণের সহায়াসামগ্রী হস্তান্তর করা হয়।

সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখা, স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। সরকারি প্রতিটি অনুদান ও সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।"

পরবর্তীতে, বৃষ্টি উপেক্ষা করে, দুপুরে উপজেলার যাতায়াত ব্যবস্থার মানোন্নয়নে বক্সনগরের চৌরাহাটি থেকে দিঘীরপাড় এবং গোয়াহাটি থেকে বানাঘাটা সড়ক দুটির পুনর্নির্মাণ ও আধুনিকায়ন কাজের ফলক উন্মোচন করা হয়। একই সাথে, নবাবগঞ্জের পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম 'নয়নশ্রী বাংলাবাজার সেতুর নির্মাণকাজ শেষে তা জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেন সংসদ সদস্য। উদ্বোধন শেষে তিনি নতুন সড়ক ও সেতুর সার্বিক নির্মাণকাজ সরেজমিনে ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি খন্দকার আবু আশফাক আরও বলেন, "নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনে এই সড়ক ও সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্টাংশ সম্পন্ন করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।"

এসব পৃথক অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের দায়িত্বরত ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে সহায়তা সামগ্রী বিতরণ ও নতুন রাস্তার উদ্বোধন

শহীদুল ইসলাম শরীফ

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর