infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়। অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের আসাদ স্টোর (স্বত্বাধিকারী: মো. আজিজুর রহমান)-কে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার ভাই ভাই আইসক্রিম মিল-কে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের দায়ে একই আইনের ৩৭ ও ৫০ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানে সহযোগিতা করেন। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর