infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর বদলে সেতুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমানিক, মো. রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো. মুনসুর গাইন, রমেশ চন্দ্র মণ্ডল, ফজিলা খাতুন, মোছা. রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মণ্ডলসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা জানান, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন মাদার নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

তাদের দাবি, প্রতিদিন ১০৪ লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর ইউনিয়ন তফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করেন।

এছাড়া রমজাননগরের বদ্ধীপাড়ায় সুপেয় পানির সংকট থাকায় পাশের নুরনগর ইউনিয়নের হরিনগরী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করে প্রতিদিন পানি সংগ্রহ করতে হয় বলে জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাঁকোটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত বাঁশের সাঁকোর পরিবর্তে একটি টেকসই সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, একটি সেতু নির্মাণ হলে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর বদলে সেতুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর