infoamaderdin@gmail.com রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

নূরুন্নবী ইমন প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান। উদ্ধারকৃত ব্যক্তি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মো: নাজমুল (২১)।

গত ১৫ আগস্ট (শনিবার) এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২ টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়।

এসময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল কর্তৃক ঘটনাটি পরিলক্ষিত হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

নূরুন্নবী ইমন

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর