infoamaderdin@gmail.com রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

আমাদের হাতে তো কোনো জাদু নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

চলমান গ্যাস সংকটের সমাধান প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই যে, আমরা হঠাৎ করে দ্রুত গ্যাস ফিরিয়ে আনবো।। গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছি। দরপত্র আহ্বান করা হয়েছে। এর জন্যও সর্বনিম্ন দেড় থেকে দুই বছর সময় লাগবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ। শিল্পমালিকেরা ব্যাংক ঋণ শোধ করতে পারছেন না। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, মন্ত্রীর কাছে এমন প্রশ্ন রাখলে তিনি বলেন, এটা দ্রুত ঘটতে যাচ্ছে না। এটি খুব শিগগির হয়ে যাবে বলা নিরর্থক। কারণ, এটি চাইলেই করে ফেলা সম্ভব নয়।

অর্থমন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত আমাদের এই পরিস্থিতি সহ্য করতে হবে। আমি জানি, এটি ব্যবসায়ী বা ব্যবসাগুলোর জন্য অনেক বড় ক্ষতির কারণ হচ্ছে। এটি দেশের অর্থনীতির জন্যও মারাত্মক ক্ষতি বয়ে আনছে। এখন আমরা ফুলবাড়ী এবং অন্যান্য স্থানে ওপেন-পিট কয়লা উত্তোলনের দিকে যাচ্ছি। কারণ, আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমি যেমনটা বলেছি, আমাদের পাওয়ার মিক্স ও জ্বালানি নীতির বিষয়ে দুই-তিন সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা দেওয়া হবে। পরবর্তী দুই-তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নতুন জ্বালানি নীতি ঘোষণা করা হবে, যেন মানুষ বিষয়টি স্পষ্টভাবে জানতে পারে।

আমির খসরু বলেন, খণ্ড খণ্ড বা আংশিক কথা বলে কোনো লাভ নেই। তাই আমরা একটি পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আসছি, যেন মানুষ বুঝতে পারে এতে কত সময় লাগবে এবং তারা ভবিষ্যৎ নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারে। কারণ, এটি আগামীকাল বা খুব শিগগির হতে যাচ্ছে না।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

আমাদের হাতে তো কোনো জাদু নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর