infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

আন্দোলনের ৩২তম দিনে সিজেপির নতুন দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

ভারতে চলমান আন্দোলনের ৩২তম দিনে নতুন দাবি সামনে এনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি দাবি করেছে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়া শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। আন্দোলনের চতুর্থ দাবি হিসেবে বুধবার (২২ জুলাই) এ ঘোষণা দেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের উদ্দেশে আশুতোষ রাঙ্কা জানান, বর্তমানে তাদের চারটি প্রধান দাবি রয়েছে। এগুলো হলো সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যায় মারা যাওয়া পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং ২০ জুলাইয়ের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নেওয়া সব ধরনের আইনি ব্যবস্থা প্রত্যাহার।

রাঙ্কা বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এখন আইনি জটিলতার আশঙ্কায় রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি আন্দোলনকারীদের পাশে থাকবে। তিনি বলেন, "আমরা নিশ্চিত করব যেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। প্রয়োজনে আপনাদের আগে আমরাই গ্রেফতার হব।"

তিনি আরও দাবি করেন, সরকারের দমনমূলক পদক্ষেপ সত্ত্বেও আন্দোলনের ব্যাপ্তি আরও বেড়েছে। তার ভাষায়, "আজ আন্দোলনের ৩২ দিন পূর্ণ হয়েছে। যারা মনে করেন এ দেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে জানে না, তারা এখন বাস্তবতা দেখতে পাচ্ছেন।"

২০ জুলাইয়ের বিক্ষোভের প্রসঙ্গ টেনে রাঙ্কা অভিযোগ করেন, প্রশাসন পুলিশি পদক্ষেপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বরং আন্দোলন আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি এই আন্দোলনকে সরকারের "ঔদ্ধত্যের বিরুদ্ধে একটি নির্ণায়ক লড়াই" হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ২০ জুলাইয়ের বিক্ষোভে দিল্লি পুলিশের ভূমিকারও সমালোচনা করেন। তার দাবি, ওই দিনের ঘটনাগুলো বিশ্বজুড়ে মানুষ প্রত্যক্ষ করেছে এবং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

আন্দোলন তীব্র হওয়ার পর সিজেপির সঙ্গে কেন্দ্রের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের দুই দিন পর নতুন এ দাবি সামনে এলো। সংগঠনটির তথ্য অনুযায়ী, সরকারের আহ্বানে সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে তার বাসভবনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সিজেপি জানায়, তারা তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি সরকারের কাছে জমা দিয়েছে। পরে আশুতোষ রাঙ্কা দাবি করেন, দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শের জন্য জেপি নাড্ডা অতিরিক্ত সময় চেয়েছেন।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যায় মারা যাওয়া নিট পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং সর্বশেষ ২০ জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়া শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা প্রত্যাহার।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

আন্দোলনের ৩২তম দিনে সিজেপির নতুন দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর