infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মঙ্গলবার ও বুধবার (২১-২২ জুলাই) গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকনট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউপির গ্রাম পুলিশ এবং ঈশ্বরীপুর বাজার, বংশীপুর বাজার, নাসের আলী ব্রীজ বাজার, সোনার মোড় বাজার, কৈখালীর পরানপুর বাজার ও যাদবপুর বাজার, মুন্সিগঞ্জের হরিনগর বাজার, মুন্সিগঞ্জ বাজার, রমজাননগরের ভেটখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, এবং প্রকল্পের কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী সহ রূপান্তরের কর্মকর্তাবৃন্দ।

উক্ত ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন উক্ত প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা শহীদ হাসান নয়ন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর