infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

ভিডিও বিতর্কের জেরে চালককে হত্যাচেষ্টার অভিযোগ, এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। গ্রেপ্তার হওয়া আমিনুর রহমান মামলার বাদী ওবায়দুর রহমানের চাচাতো ভাই।

তদন্ত কর্মকর্তা, ডিবির পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হুদা আদালতে আসামিকে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বাদী ওবায়দুর রহমান দাবি করেন, তিনি রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বাসায় বসবাস করতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্যের ওই বাসায় নিয়মিত যাতায়াত ছিল।

বাদীর অভিযোগ, একপর্যায়ে তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে তিনি পরিবারের সদস্যদের অবহিত করেন এবং নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এরপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি কিছু ভিডিও ফাঁসের ঘটনায় ওবায়দুর রহমানকে সন্দেহ করেন গাজী নজরুল ইসলাম। অভিযোগ করা হয়, ওই বিরোধের জেরে গত ১৪ জুলাই রাজধানীর কালশী এলাকায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

বাদী আরও অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এদিকে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ভিডিও বিতর্কের জেরে চালককে হত্যাচেষ্টার অভিযোগ, এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর