infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন— কান্দাপাড়া এলাকার জজ মিয়ার ছেলে দীপু (১৮) এবং রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২০)।

এর আগে রোববার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কথিত প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরমরজাল কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়ার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাত প্রায় ২টার দিকে ভুক্তভোগী বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানান।

ঘটনার পরদিন রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি দীপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, “সোমবার সকালে এ মামলার দুই আসামি দীপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর