infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মাগুরা জেলা কমিটি গঠন

শাহিন খন্দকার প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর মাগুরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের ভিত্তিতে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে স্টার নিউজের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী-কে সভাপতি এবং সিএনআই এর মাগুরা জেলা প্রতিনিধি মোঃ আলী আশরাফ-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া জেলা কমিটিতে বিভিন্ন পদে স্থানীয় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে বিকাশ বাছাড়কে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদেও একাধিক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। একই সঙ্গে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নবগঠিত জেলা কমিটির সদস্যরা সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাগুরায় সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মাগুরা জেলা কমিটি গঠন

শাহিন খন্দকার

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর