infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

ক্রাইম রিপোর্টার রাসেল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

আবু হেনা রাসেল

অপরাধ বিষয়ক প্রতিবেদক (ক্রাইম রিপোর্টার) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আবু হেনা রাসেল-এর গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কানাডায় চলে যান। প্রবাস জীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে আসেন রাসেল। দেশে ফিরে তিনি পুনরায় সাংবাদিকতা শুরু করেছিলেন।

রাসেল একজন তুখোড় ক্রাইম রিপোর্টার ছিলেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ক্রাইম রিপোর্টার রাসেল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর