infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন-ভাতা পাবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মে তারিখের সুপারিশের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন এসব বিষয়ভিত্তিক প্রদর্শকদের ক্যাডারভুক্ত করে প্রভাষক পদে এই পদোন্নতি দেওয়া হয়।

বিষয়ভিত্তিক পদোন্নতির তালিকায় রসায়নে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন এবং উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ভূগোলে আটজন, গণিতে তিনজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন, মনোবিজ্ঞানে দুজন, জীববিজ্ঞানে দুজন এবং মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন করে প্রদর্শক প্রভাষক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের পুরো প্রক্রিয়াটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে। পদোন্নতি ও পদায়ন পাওয়া এই কর্মকর্তাদের আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে অবশ্যই বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর