নাগরিক সেবা সহজ করতে ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ সেবার উদ্বোধন আগামীকাল
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘হ্যালো ডিসি’ নামক একটি নতুন সেবা চালু হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দাপ্তরিক ও নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল করার উদ্দেশ্যেই এই বিশেষ সেবাটির আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো: ইসরাফিল জাহান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, আগামীকাল সকাল ১১:০০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ‘হ্যালো ডিসি’ সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি, ফটোসাংবাদিক এবং ভিডিও সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: