infoamaderdin@gmail.com শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

বঙ্গভবনে অফিস, স্পিকারের সরকারি বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে। তবে ব্যক্তিগতভাবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব সরকারি কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালিত হবে। অন্যদিকে, তাঁর আবাসন হিসেবে আপাতত স্পিকারের সরকারি বাসভবনই ব্যবহৃত হবে।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল থেকেই এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।

এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল রোববার সকাল ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিগুলোর একটি। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এসব কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বঙ্গভবনে অফিস, স্পিকারের সরকারি বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর