infoamaderdin@gmail.com মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও।

এ সময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিতসহ সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

মানববন্ধনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ, রাহিম হোসেনসহ স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমান বক্তব্য দেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর