নবাবগঞ্জে শিকারির কবল থেকে ৫ অতিথি পাখি উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে পাঁচটি অতিথি পাখি (বালি হাঁস) উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ভাদুরিয়া বাজারে বিরামপুর রেঞ্জের ভাদুরিয়া বিটে এ অভিযান পরিচালনা করা হয়। ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরের নির্দেশনায় ফরেস্ট স্টাফরা বাজারে অভিযান চালিয়ে বিক্রির জন্য আনা পাঁচটি অতিথি পাখি উদ্ধার করেন।
পরে উদ্ধার করা পাখিগুলো স্থানীয় একটি পুকুরে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরেস্ট স্টাফ মিজানুর রহমান, জনি মিয়া, সাংবাদিক ওসমান আলী ও স্থানীয় ইউপি সদস্য রাব্বু মিয়া।
ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর জানান, অতিথি পাখি শিকার ও বিক্রির বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট শিকারিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে পাখি শিকার বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: