infoamaderdin@gmail.com রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

ডিএমপিতে বড় রদবদল, বদলি ৩ ডিসি ও ৫ এডিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) দায়িত্বে রদবদল করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

এক আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর আদেশে ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার করা হয়েছে।

অন্যদিকে, ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ডিএমপিতে বড় রদবদল, বদলি ৩ ডিসি ও ৫ এডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর