infoamaderdin@gmail.com রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

বিলাইছড়িতে সেনাজোনের উদ্যোগে ২১ নারীকে ১২ দিনের নার্সিং প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯ পিএম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্বল্পমেয়াদি মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

১২ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২১ জন নারী অংশগ্রহণ করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করছে বিলাইছড়ি সেনাজোন (২৯ বীর)।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের প্রসূতি ও নবজাতকের প্রাথমিক সেবা, স্বাস্থ্যসচেতনতা এবং প্রয়োজনীয় নার্সিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় অংশীজন ও সুবিধাভোগীরাও বিলাইছড়ি জোনের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আয়োজকরা জানান, স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ অব্যাহত থাকবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ১২ দিনের এ মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর