infoamaderdin@gmail.com শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আইইউবির অধ্যাপক শাহ এমরান

মো. শাহ ইমরান খান প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়। একই প্রজ্ঞাপনে মোট তিনজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, যার একজন অধ্যাপক ড. শাহ এমরান।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. শাহ এমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের ইওয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে নিয়োগ লাভ করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আইইউবির অধ্যাপক শাহ এমরান

মো. শাহ ইমরান খান

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর