infoamaderdin@gmail.com শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

৫৫ পিস ইয়াবাসহ দৌলতপুরে মাদক কারবারি আটক

দৌলতপুর প্রতিনিধি প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে দৌলতপুর থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মেহেদী হাসানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মেহেদী হাসানকে আটক করা হয়।

মেহেদী হাসান উপজেলার পূর্ব পাড়ার মৃত এসকেন মাতালের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাস্টারপাড়ার ঐ ভাড়া বাসায় বসবাস করছেন এবং ঐ বাসা থেকেই সে তার মাদক ব্যবসা পরিচালনা করতেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দৌলতপুর থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

৫৫ পিস ইয়াবাসহ দৌলতপুরে মাদক কারবারি আটক

দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর