সভাপতি জাকারিয়া আলম বাপ্পী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন— কিশোরগঞ্জ জিসাস পেল নতুন নেতৃত্ব
কিশোরগঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জাকারিয়া আলম বাপ্পী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আব্দুল বাতেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ পলাশ; সহ-সভাপতি শফিকুর রহমান ইকবাল, আবু হানিফ রাসেল, মো: বিল্লাল হোসেন, মো: জুনন মিয়া ও মো: ফুরকান মিয়া।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাজমূল হক খোকা, আব্দুল জলিল, শহীদুল্লাহ, মো: জুয়েল মিয়া, আনীসুর রহমান লিটন, মো: জহীর মিয়া, আব্দুল বাতেন (অব.), মো: হীরন মিয়া ও শাহ আলম।
সাংগঠনিক সম্পাদক অন্তর মীর, সহ-সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ বাবু ও মো: ইমরান, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মো: সুহাগ মিয়া, কোষাধ্যক্ষ মো: আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো: বুলেট মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: শামিমা সুলতানা, আইন সম্পাদক সাব্বির হোসেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোছা: জেসমিন ও উম্মে সালমা।
নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মূল্যবান মতামত দিন: