কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক কারাগারে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই এলাকার মুগ্ধ নামের এক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত মুগ্ধ (১৯) নামের ঐ যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
আটককৃত মুগ্ধ দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামের রাফিউল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে নির্জন একটি এলাকায় মানসিক প্রতিবন্ধী ঐ কিশোরীকে এক বন্ধুর সহায়তায় উঠিয়ে নিয়ে ধর্ষণ করে মুগ্ধ । ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মুগ্ধ কে আটক করে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: