infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

দৌলতপুরে বিএটি কোম্পানির কর্মীদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানিতে কর্মরত ঠিকাদারি (ফিক্সড টেকনিশিয়ান), ক্যান্টিন (কনজিউমার/কনসেশন) ও অফিস কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী নিয়োগ পাননি। চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে এবং দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের স্থায়ী করার লক্ষ্যে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আন্দোলনরত কর্মীরা জানান, তারা দীর্ঘ সময় ধরে কোম্পানিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু স্থায়ী নিয়োগ না পাওয়ায় চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই ন্যায্য দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানিতে কর্মরত এক্স.টি (ফিক্সড টেকনিশিয়ান) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগ্রামী এক্স.টি ট্র্যাক জোট ও অফিস কর্মচারীরা অংশ নেন।

আন্দোলনকারীরা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হলে কর্মপরিবেশ আরও স্থিতিশীল হবে এবং কর্মীদের মধ্যে আস্থাও বাড়বে।

এ বিষয়ে কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দৌলতপুরে বিএটি কোম্পানির কর্মীদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর