অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানে মানবিক উদ্যোগ
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫–২৬ অর্থায়নে গংগাচড়া উপজেলার অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। একটি সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়; এটি একটি পরিবারের স্বপ্ন পূরণের সম্ভাবনা, সম্মানজনক জীবিকা অর্জনের সুযোগ এবং আত্মনির্ভরশীল ভবিষ্যতের নতুন দ্বার উন্মোচন করে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা আমীর জনাব মোঃ নায়েবুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: