নীলফামারীতে তথ্য অধিকার আইনের ভূমিকা শীর্ষক বির্তক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের ভূমিকা শীর্ষক বির্তক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান নীলফামারী সদরের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বির্তক প্রতিযোগিতা-২০২৬ এর স্পিকার ও সিনিয়র শিক্ষিকা মঞ্জুয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আলতাফ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিইব এর সহ সমন্বয়কারী কাজী মো: শাহিনুল ইসলাম, জেলা প্রতিনিধি চ্যানেল আই ও জেলা সভাপতি রিইব এর আনোয়ারুল আলম, ছমিরউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রভাষক এবিএম ওয়াহেদুজ্জামান রিপন ও প্রভাষক (জীববিজ্ঞান) মো: শাহাজাহান সিরাজ,রিইব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান, ফিল্ড অফিসার নজরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থীরা।
সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা ও বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি ধাপে এ বির্তক প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। বির্তক প্রতিযোগিতা ২০২৬ এ জয় লাভ করেন বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।আলোচনা সভায় বক্তরা বলেন, বির্তক করলে মেধার বিকাশ ঘটে,সেইসাথে অনেক অজানা বিষয় জানা যায়।তাই শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সকল বিষয়ে অংশ গ্রহণ করতে হবে।সেইসাথে তারা আরও বলেন তথ্য অধিকার আইনের ব্যবহারে সরকারি কাজগুলো জনগণ অংশ গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ বির্তক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জাহান শাহাজাদী।
ফলাফল প্রকাশের পর বিজয়ীদল অংশগ্রহণকারী দলের সদস্যদের মাঝে সনদপত্র ও সম্মাননা পুরুষ্কার প্রদান করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: