infoamaderdin@gmail.com শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

নবাবগঞ্জে আমন রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

সাইদুর রহমান সুমন প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও মাঝেমধ্যে প্রখর রোদ উপেক্ষা করে পুরোদমে চলছে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার কাজ। সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নিরলস পরিশ্রম করছেন কৃষকরা। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই সবুজ আমন চারার সমারোহ, যা নতুন একটি সম্ভাবনাময় ফসলের মৌসুমের বার্তা দিচ্ছে।

উপজেলার ৩ নং গোলাপগন্জ ইউনিয়নের আশুরার বিল জাতীয় উদ্যান সংলগ্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকেরা হাঁটুসমান পানিতে নেমে সারিবদ্ধভাবে আমন ধানের চারা রোপণ করছেন। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করছেন, আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে চারা লাগানো হচ্ছে। বৃষ্টি ও রোদের পালাবদলের মধ্যেও কৃষকদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গ্রামবাংলার কৃষিপ্রধান জনপদ।

স্থানীয় কৃষক হারুনুর রশীদ বলেন, “আমন ধানের চারা সময়মতো রোপণ করতে পারলে ফলন ভালো হয়। তাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ বন্ধ রাখার সুযোগ নেই। আল্লাহর রহমতে পর্যাপ্ত বৃষ্টি হলে এবারও ভালো ফলনের আশা করছি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় ২১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সুগন্ধি ব্রি-৩৪ (চিনিগুড়া) জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৫০০ হেক্টর।

কৃষি বিভাগ জানায়, কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। উন্নত জাতের ধান চাষ, সুষম সার প্রয়োগ, আগাছা ও রোগবালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছেন।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন পাওয়া যাবে। এতে কৃষকদের উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মাঠজুড়ে সবুজ আমনের চারা দুলতে শুরু করায় কৃষকদের মুখেও ফুটে উঠেছে আশার হাসি। কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এবারও নবাবগঞ্জে আমনের ভালো ফলনের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে আমন রোপণে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

সাইদুর রহমান সুমন

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর