infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১

রাকিবুল ইসলাম প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজার এলাকায় ‘কুশ’ নামের মাদক বহন করা হবে। এ তথ্যের ভিত্তিতে মাধবকাঠি বাজারে অবস্থান নিয়ে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ দল।

অভিযান চলাকালে মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ নামের মাদক, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ হওয়া মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এর সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে লিকুইড, পাউডার বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা এলাকার ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে সামাজিক ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১

রাকিবুল ইসলাম

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর