infoamaderdin@gmail.com শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় দিনের দ্বিতীয় ধাপ সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ২১:০৮ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় দিনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্বে আগের ধাপে বিজয়ী ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনের প্রথম ও দ্বিতীয় অর্ধে মোট আটটি বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রথম অর্ধে ‘সরকারি সেবা সম্পর্কে সেবাগ্রহীতাদের অজ্ঞতাই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলকে পরাজিত করে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেয়ে ব্যক্তি দুর্নীতি বাংলাদেশ বিনির্মাণে বড় অন্তরায়’ বিষয়ে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। ‘শোষণমুক্ত সমাজ গঠনে দুর্নীতি প্রধান বাধা’ বিষয়ে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং ‘পারিপার্শ্বিক অবস্থাই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে’ বিষয়ে ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসা বিজয় অর্জন করে।

দ্বিতীয় অর্ধে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেয়ে ব্যক্তি দুর্নীতি বাংলাদেশ বিনির্মাণে বড় অন্তরায়’ বিষয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। ‘সরকারি সেবা সম্পর্কে সেবাগ্রহীতাদের অজ্ঞতাই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। ‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ বিষয়ে বাবুলিয়া জয়মতি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। এছাড়া ‘পারিপার্শ্বিক অবস্থাই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে’ বিষয়ে সাতক্ষীরা এ. করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল বিজয় অর্জন করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আযাদ, মো. নাজমুল হোসেন ও প্রভাষক ইব্রাহিম হোসেন এবং জনতা ব্যাংক পিএলসি’র সদর উপজেলা শাখা ব্যবস্থাপক মো. শাহিনূর রহমান।

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম ও সদস্য রেবেকা সুলতানা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির সদস্য মুহা. মনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, আব্দুল ওহাব আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় দিনের দ্বিতীয় ধাপ সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ২১:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর